সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

বলিউডের ধারণা বদলে দিল ‘ক্রু’, প্রথম দিনেই বক্স অফিসে টাবু-কারিনা-কৃতির জোরালো আঘাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ শুক্রবার মুক্তি পেয়েছে। ফেসবুক থেকে

বিনোদন ডেস্ক :

নারীকেন্দ্রিক হিন্দি ছবি নাকি বক্স অফিসে সেভাবে সফলতা পায় না। তাই এখনো বলিউডকে পুরুষপ্রধান ইন্ডাস্ট্রি বলা হয়। তবে এই ধারণা কিছুটা ভাঙতে পেরেছে টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ ছবিটি। রাজেশ কৃষ্ণান পরিচালিত ছবিটি মুক্তির প্রথম দিনই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। প্রথম দিনে ব্যবসার নিরিখে নায়কপ্রধান ছবিগুলোকে পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি।
গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ক্রু’। এই ছবিতে টাবু, কারিনা আর কৃতিকে তিন বন্ধুর চরিত্রে দেখা গেছে। ছবিতে এই তিন নায়িকার অভিনয় দর্শকের মন জয় করেছে। টাবু, কারিনা আর কৃতির পর্দার রসায়ন প্রশংসিত হয়েছে। বিশেষ করে ছবিটির সংলাপ সবাই দারুণ পছন্দ করছেন।

মুক্তির প্রথম দিন ছবিটির আয় ২০ কোটি ৭ লাখ রুপি ফেসবুক থেকে

অনেকে ধরেই নিয়েছিলেন, ছবিটি সেভাবে বক্স অফিসে ব্যবসা করতে পারবে না। তবে টাবু, কারিনা আর কৃতির এই ছবি সব হিসাব–নিকাশ উল্টেপাল্টে দিয়েছে। মুক্তির প্রথম দিন এই ছবির আয় ৮ কোটি ৭৫ লাখ রুপি। এটা কেবল ভারতের হিসাব, সারা দুনিয়া থেকে ছবিটির আয় ২০ কোটি ৭ লাখ রুপি।

চলতি বছর মুক্তির প্রথম দিনে আয়ের নিরিখে ‘ক্রু’ ছবিটি শহীদ কাপুর অভিনীত ছবি ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’-কেও পেছনে ফেলে দিয়েছে। শহীদের এই ছবির নায়িকা ছিলেন আবার কৃতি শ্যানন। তাই কৃতি অভিনীত পরপর দুটি ছবি শুরুতেই বক্স অফিসে বাজিমাত করল।

টাবু, কারিনা আর কৃতির এই ছবি সব হিসাব–নিকাশ উল্টেপাল্টে দিয়েছে । ফেসবুক থেকে

মুক্তির প্রথম দিনে আয়ের নিরিখে চলতি বছরের সিনেমাগুলোর মধ্যে ‘ক্রু’ তৃতীয় স্থানে আছে। এই তালিকায় সবার শীর্ষে আছে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’ ছবিটি। মুক্তির প্রথম দিন এ ছবি আয় করেছিল ২৪ কোটি ৬০ লাখ রুপি। দ্বিতীয় স্থান দখল করে আছে অজয় দেবগন ও আর মাধবন অভিনীত ‘শয়তান’। এ ছাড়া ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’র প্রথম দিনের আয় ছিল ৭ কোটি রুপির মতো।

টাবু, কারিনা আর কৃতির পর্দার রসায়ন প্রশংসিত হয়েছে । ফেসবুক থেকে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বলিউডের ধারণা বদলে দিল ‘ক্রু’, প্রথম দিনেই বক্স অফিসে টাবু-কারিনা-কৃতির জোরালো আঘাত

আপডেট সময় : ০৬:৩৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪