সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

৯ বছর পর সোনারগাঁও হোটেলে আজ জামায়াতের ইফতার-বিএনপি চেয়ারপারসন খালেদা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের নিয়ে ইফতার করবেন জামায়াতে ইসলামীর নেতারা। আজ শনিবার (৩০ মার্চ) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রাজনীতিবিদ, পেশাজীবী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানিয়েছে দলটি। 

জামায়াতের একটি দায়িত্বশীল সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আমন্ত্রিত কার্ডে লেখা রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান রাজনৈতিক নেতারা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন।

সূত্র জানায়, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ঢাকায় অবস্থানরত বিভিন্ন কূটনীতিকসহ পেশাজীবী ও বিশিষ্টজনদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে। 

এর আগে ২০১৫ সালের ২৫ জুন হোটেল সোনারগাঁওয়ে রাজনীতিবিদ, পেশাজীবী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের নিয়ে ইফতার করেছিল জামায়াতে ইসলামী। তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিয়েছিলেন। ইফতার শুরু হওয়ার কয়েক মিনিট পর তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালেও সে সময় কোনো বক্তব্য দেননি। পরবর্তী সময়ে জামায়াত বিচ্ছিন্নভাবে ইফতারের আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৯ বছর পর সোনারগাঁও হোটেলে আজ জামায়াতের ইফতার-বিএনপি চেয়ারপারসন খালেদা

আপডেট সময় : ০৪:৫১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪