সংবাদ শিরোনাম ::
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের লাশঘরে অগ্নিকাণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার সকাল ১০টার দিকে লাশ ঘরে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে লাশঘরের কিছু সংখ্যক ফার্নিচার পুড়ে যায়। আগরবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমমিকভাবে ধারণা করা হচ্ছে।ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশসহ হাসপাতাল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।




























