সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার সিলেটের পীরমহল্লা থেকে অস্ত্রসহ আটক ১ সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩ সিলেটের ডিসিসহ তিন কর্মকর্তাকে হাইকোর্টের শোকজ সিলেট জেলা ডিবি ও জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ কদমতলীতে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ: সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত এসএমপি ট্রাফিক বিভাগের অভিযানে অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ উদযাপিত

কুমিল্লায় রেললাইন বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।আজ রোববার বেলা ১টা ৪৩ মিনিটে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের অদূরে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া, লাকসাম ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।

হাসানপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মং গু মারমা প্রথম আলোকে বলেন, ‘গরমের কারণে রেললাইন বাঁকা হয়ে গেছে। এ কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এখন উদ্ধারকারী ট্রেন এলে উদ্ধার তৎপরতা শুরু হবে। এতে কেউ মারা যাননি। তবে অনেকে কম-বেশি আহত হয়েছেন।’ওই ট্রেনের যাত্রী ভৈরবের বাসিন্দা আবদুল জব্বার বলেন, ‘চলন্ত অবস্থায় হঠাৎ করে ট্রেনের বগিগুলো একে একে কাত হয়ে পড়ে যায়। আমরা চিত্কার করতে থাকি। একপর্যায়ে ট্রেন থেমে যায়।’

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রেনের বগিগুলো কাত হয়ে আছে। কোনোটি এদিক-ওদিক হয়ে গেছে। দুর্ঘটনার পর সেখানে উৎসুক মানুষ ভিড় করছেন। অনেকে মুঠোফোনে ছবি তুলছেন। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় রেললাইন বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ১০:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪