সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক মতবিনিময় সভায় সিসিক প্রশাসকনতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে সুরমার তীরে মোবাইল ব্যবসার পরিত্যক্ত সামগ্রী সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিয ০১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ গ্রেফতার ০১ কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের ১৮ ও ৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০

১ লাখ পিস ইয়াবাসহ ধরা পড়লেন যুবদল নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৪৬৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মো. ইকরাম (২৯) নামে এক স্থানীয় যুবদলের নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (২৮ মে) রাতে এ অভিযান পরিচালনা করে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং চেকপোস্টে টহল জোরদার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রমের সময় থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে বাঁশ দিয়ে আঘাত করলে মোটরসাইকেলটি উল্টে যায়। এ সময় আরোহী মো. ইকরামকে আটক করা হয়। তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে বায়ুরোধী প্লাস্টিক মোড়ানো এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

এতে আরো জানানো হয়, আটক ইকরাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, টাকার বিনিময়ে এসব ইয়াবা পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন তিনি।

বিজিবি জানায়, আটক ইকরাম টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেল টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১ লাখ পিস ইয়াবাসহ ধরা পড়লেন যুবদল নেতা

আপডেট সময় : ১২:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫