সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

বাবাকে কুপিয়ে হত্যা, জামিনে ছাড়া পেয়ে সড়কে নিহত ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম ফকির (২০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বাবাকে কুপিয়ে হত্যা মামলায় কয়েক দিন আগে জামিনে ছাড়া পেয়েছেন তিনি।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস বিশ্ব রোড গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামের মৃত কিবরিয়া ফকিরের ছেলে। 

এলাকাবাসী জানান, গত বছরের প্রথম দিকে বাবা কিবরিয়া ফকিরকে কুপিয়ে হত্যা করেন ছেলে নাঈম ফকির। পরে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। দীর্ঘ এক বছর জেলহাজতে থাকার পর ৩-৪ দিন আগে জামিনে বের হন। স্থানীয় ড্রাইভার জানান, নাঈম ফকির মোটরসাইকেল ভাড়ায় চালাতেন। মনে হয় কোনো যাত্রী মোটরসাইকেল ভাড়ার জন্য তাকে ফোন করেছিল। মোটরসাইকেলের গতি ছিল ১০০ থেকে ১২০ কিলোমিটারের মতো। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে শরীরের ভেতরে লোহার পাত ঢুকে পড়লে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ বাকি জানান, নিহত মোটরসাইকেলচালক ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেস সড়কে দ্রুতগতিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এ সময়ে রেলিং ভেঙে মোটরসাইকেলচালকের গলা ও পেটের মধ্যে লোহার পাত ঢুকে পড়ে। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাবাকে কুপিয়ে হত্যা, জামিনে ছাড়া পেয়ে সড়কে নিহত ছেলে

আপডেট সময় : ০৬:৪৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪