সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,,

জনগণের কাছে গিয়ে তাদের জন্য কাজ করুন, সরকারি কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের জনগণের কাছে গিয়ে তাদের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর সরকারের সব কর্মকাণ্ড দেশের মানুষের কল্যাণে।প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন-২০২৪’ উপলক্ষে আয়োজিত নৈশভোজে দেওয়া ভাষণে এসব কথা বলেন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, ‘করোনা অতিমারিসহ সব দুর্যোগেই আপনারা কাজ করে যাচ্ছেন, দায়িত্ব কিন্তু এখনো রয়েছে। যতক্ষণ পর্যন্ত না মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে, ততক্ষণ আপনাদের কাজগুলো করে যেতে হবে। সে জন্য আমি আপনাদের আহ্বান জানাব, মানুষের পাশে যান, মানুষের জন্য কাজ করেন।প্রধানমন্ত্রী বলেন, সরকারের একটা ধারাবাহিকতা আছে। যে কারণে উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে। সাধারণ মানুষ এর সুফলটা পেলেও দেশের কিছু মানুষ আছে, যাদের উন্নয়নটা বোধ হয় পছন্দ হয় না। আবার তার ওপর কিছু বিদেশি প্রভাব ফেলার চেষ্টা করা হয়।

উন্নয়ন সহযোগীদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ নিই ঋণ হিসেবে এবং সুদসহ তা ফেরত দিই। কিন্তু আমাদের দেশের উন্নয়নের কাজ আমরা যতটুকু বুঝব, বাইরের কেউ এসে তা বুঝবে না। আমার দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা, তাদের মানসিকতা, আমাদের দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করেই আমরা পরিকল্পনা নেব এবং তা বাস্তবায়ন করব। সেখানে আমরা খবরদারি শুনতে রাজি নই বরং আমরা যেভাবে চাই, সেভাবেই উন্নয়নের পরিকল্পনাটা করতে হবে। সেটাই আমার কথা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনগণের কাছে গিয়ে তাদের জন্য কাজ করুন, সরকারি কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪