সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

 সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই বস্তা ভর্তি নীল পলিথিনে মোড়ানো ১৭ কেজি গাঁজা, মাদক চোরাচালানে ব্যবহৃত একটি নোহা গাড়ী উদ্ধার ও ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, গতকাল রবিবার (২১ জানুয়ারী) ভোর রাতে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোহান রায়েরে নেতৃত্বে সহ সহকারী উপ পরিদর্শক (এএসআই) দিবাস চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্সদের নিয়ে থানা এলাকায় রাত্রিকালীন প্রহরায় পাগলা বাজারে অবস্থান করেন। এসময় থানা পুলিশের উপ পরিদর্শক(এসআই) মোহান রায় গোপন সংবাদের মাধ্যমে  জানতে পারেন থানা এলাকার পাগলা পশ্চিমপাড়া হোসেনপুর পয়েন্টের কাছাকাছি কতিপয় লোকজন একটি নোহা গাড়ী নিয়ে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সাথে সাথে তিনি সঙ্গীয় অফিসার ফোর্সের নিয়া এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল আহাদ, উপ পরিদর্শক(এসআই) পলাশ চৌধুরী দিপন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোঃ শরীফ মিয়া, মোঃ মোজাম্মেল হকদের সহযোগিতায় ভোর রাত ২ টায় পাগলা পশ্চিমপাড়া হোসেনপুর পয়েন্টে জনৈক আশরাফুল হকের দোকানের সামনে পাগলা হইতে বীরগাঁও গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি নোহা গাড়ী (ঢাকা মেটো-চ-১১-৪২৭৩) আটক করেন এবং গাড়ী তল্লাশী করে গাড়ীর ভেতর থেকে ২টি চটের বস্তা ভর্তি নীল রঙ্গের পলিথিনে মোড়ানো ১৭ (সতের) কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনদের সহায়তায় দুই পুরুষ ও এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার পুরানগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রউফ (৩৫), একই গ্রামের সিরাজ আলীর ছেলে ফয়সল মিয়া (৩২), অপর নারী সুনামগঞ্জ জেলার ছাতক থানার উত্তর বড়কাপন গ্রামের বাঁচ্চু মিয়ার স্ত্রী লাকি বেগম (২৫)। তাহাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে চালান দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

আপডেট সময় : ১১:১৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪