সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু বাউল বশিরউদ্দিন স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১

যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক,চালক নিহত আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রডবোঝাই ট্রাক। এতে ট্রাকচালক এমরান হোসেন (২১) নিহত এবং বাসের হেলপারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতালের সামনে নওগাঁ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ট্রাকচালক নওগাঁ সদরের কোনাইল গ্রামের আবদুস সাত্তারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন-বাসযাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দইচেরারিয়া তারাপুর গ্রামের রেজাউল ইসলাম, ঢাকা স্টাফ কোয়ার্টার চকপাড়ার তনু মিয়া ও বরিশালের ঘাটাবাড়ি উপজেলার কলাঢেপা গ্রামের নাইম হোসেন। তাদেরকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-নওগাঁ মহাসড়কে ঢাকা ছেড়ে আসা নওগাঁগামী রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৪০৯) ও নওগাঁ ছেড়ে আসা ঢাকাগামী শাহ ফতেহ আলী বাসের (ঢাকা মেট্রো-ব- ১৪-৩০৫০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক এমরান হোসেন নিহত হন। আহত হন বাস চালক রাকিব হাসান ও হেলপার মারুফ হোসেন এবং আট যাত্রী। 

আহতদের মধ্যে তিনজনকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর ও অন্যরা আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী দুর্ঘটনা কবলিত বাস ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক,চালক নিহত আহত ১০

আপডেট সময় : ০৭:৩৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪