সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

শিক্ষার্থীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের হাতিয়ার- বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
শিক্ষার্থীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের হাতিয়ার, তারাই উন্নত দেশ গড়ার মূল চালিকাশক্তি। শিক্ষার্থীরা তাদের আধুনিক চিন্তা-ভাবনা ও স্মার্ট কর্মযজ্ঞের মাধ্যমে বাংলাদেশকে নেবে অনন্য মাত্রায়। সিলেটে বৃহস্পতিবার ১১ জানুয়ারি দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বকতৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি একথা বলেছেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধে স্মার্ট বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বেগম নুছরত হক।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল উপকরণ স্মার্ট সিটিজেন উল্লেখ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন, স্মার্ট নাগরিক তৈরি করতে সরকার বদ্ধ পরিকর। সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করে আসছে যা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে পারে।

স্মার্ট বাংলাদেশ রূপান্তরে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের স্মার্ট প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে যাতে তারা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। বর্তমানে প্রযুক্তিখাতের সাফল্যে অব্যাহত রেখে স্মার্ট শিক্ষার্থীদের হাত ধরেই দেশ পৌঁছে যাবে ২০৪১ এর স্মার্ট বাংলাদেশে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিক্ষার্থীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের হাতিয়ার- বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৩:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪