সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

নৌকা ডুবিয়ে প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তার জয়  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে এবার চারটিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। একমাত্র ব্যতিক্রম সুনামগঞ্জ-২ আসন। দিরাই-শাল্লা আসনটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা।  তিনি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে পরাজিত করেছেন। মাহমুদ আইজিপি আবদুল্লাহ আল মামুনের ভাই।

রোববারের নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে জয়া সেনগুপ্তা পেয়েছেন ৬৭ হাজার ৭৭৫ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী নৌকার চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ ভোট। ভোটের ব্যবধান ৯ হাজার ১০৩।সুনামগঞ্জ-২ আসনের ১১১ কেন্দ্রের মধ্যে ১০৮ কেন্দ্রের ফল পাওয়ার পর জয়া সেনগুপ্তাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়েছে। ওই তিন কেন্দ্রের মোট ভোট ৯ হাজার ৫৭টি।

জয়া সেনগুপ্তা আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সুনামগঞ্জ-২ আসনে সাতবারের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর ২০১৭ সালে এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথম সংসদ সদস্য হন জয়া।

এর পর ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন তিনি। এবারও দলের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।এবার সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই। তিনি শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নৌকা ডুবিয়ে প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তার জয়  

আপডেট সময় : ০৭:৪৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪