সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সিলেট বন্যার্ত ৬০০ মানুষের মাঝে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের  জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলার রতন গঞ্জ, খারাবরা, দুবাগ বাজার,রাজনগর ও সড়কের বাজারে বন্যার্ত ৬০০ মানুষের মাঝে জাতীয় পার্টি চেয়ারম্যান রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশীদের নির্দেশে ত্রাণ বিতরণ করেছে দলটির  সিলেট জেলা ও মহানগর শাখা। 

গত শুক্রবার (২১ জুন) দিনব্যাপী এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান রওশন এরশাদের নির্দেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী  বন্যাকবলিত  সিলেট  জেলার বিভিন্ন জনপদ সরেজমিন পরিদর্শন এবং অসহায় বানভাসিদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরীর নেতৃত্বে একটি টিম পাঠান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির মহাসচিব সিলেট বিভাগীয় এবং দেশের বিভিন্ন জেলার জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বন্যাক্রান্ত সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বানভাসি মানুষের খুজ খবর নেন। এডভোকেট এম এ সালেহ চৌধুরী  তাদের দুঃখ দুর্দশায় জাতীয় পার্টি চেয়ারম্যান রওশন এরশাদের সমবেদনার কথা জানান। নেতৃবৃন্দ সঙ্গে নিয়ে এডভোকেট এম এ সালেহ চৌধুরী সকাল থেকে রাত পর্যন্ত  দুর্দশাগ্রস্ত নারী,পুরুষ, শিশু, কিশোর এবং অশীতিপর মানুষের মাঝে  টানা ত্রাণ সহায়তা বিতরণ করেন। 

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এডভোকেট কবির আহমদ ও কেন্দ্রীয় সদস্য জামাল মিয়া,  সিলেট জেলা জাতীয় পার্টির সহ সভাপতি লিয়াকত আলী খান, জাতীয় ছাত্র সমাজ   সিলেট জেলা শাখার সভাপতি বিষ্ণু রবি দাস, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সহ সাধারণত সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, শ্রমিক পার্টি জকিগঞ্জ উপজেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন, যুব নেতা সামাদ রাজা চৌধুরী, যুব সংহতি মহানগরীর সদস্য সচিব মাহফুজ আহমদ কবির প্রমুখ। উল্লেখ্য,  শনিবার  জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বন্যার্ত ৬০০ মানুষের মাঝে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ,

আপডেট সময় : ০৭:০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪