সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু বাউল বশিরউদ্দিন স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী 

বরিশালে বিএনপির ৪ নেতাকে বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

বরিশাল-৫ (সদর) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করায় বিএনপির চার নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু। 

বহিষ্কৃতরা হলেন- চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সিরাজুল হক হাওলাদার, একই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল করীম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য চরবাড়িয়া ইউনিয়নের পারুল বেগম ও চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল খান। 

দলীয় তথ্যমতে, বহিষ্কার হওয়া সিরাজুল হক দুই বছর আগে বিএনপির সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। সেই নির্বাচনে তিনি জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে তিনি বর্তমানে বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থীর সমর্থক। তাই সিরাজুলকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি কাজ করায় বাকি তিনজনকে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশালে বিএনপির ৪ নেতাকে বহিষ্কার

আপডেট সময় : ০৫:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪