সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

চোর-পুলিশ হয়ে আসছেন শাহরুখ–রাম চরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : বিনোদন ডেস্ক

যশরাজ ফিল্মস এবার বড় আকারে আনতে চলেছে তাদের সুপারহিট ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিকুয়েল। গুঞ্জন যে শাহরুখ খান আর রাম চরণকে একসঙ্গে এনে এক বড় চমক দিতে চলেছে তারা।২০২৩ সালজুড়ে শুধুই শাহরুখ খানের রমরমা। বছরের শুরুতেই যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবিটি মুক্তি পায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে কিং খান আর দীপিকা পাড়ুকোন জুটি বেঁধে এসেছিলেন। এই ছবি বক্স অফিসে দারুণ সফল। এরপর শাহরুখের ‘জওয়ান’ ছবিটি বক্স অফিসের দৌড়ে ‘পাঠান’-কেও টেক্কা দিয়েছে। এই ডিসেম্বরে মুক্তি পেয়েছে শাহরুখের ‘ডানকি’ ছবিটি। রাজকুমার হিরানী পরিচালিত এই ছবি দর্শক দারুণ পছন্দ করছেন। আর এই ছবিও বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। আর তাই ‘শাহরুখ’ এখন এমন এক ‘পরশপাথর’, যার ছোঁয়ার সুযোগটা নির্মাতারা হাতছাড়া করতে চান না।

জানা গেছে, যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া ‘ধুম ফোর’-এর জন্য কিং খানের সঙ্গে যোগাযোগ করেছেন। আর এই বলিউড সুপারস্টারকে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিকুয়েলের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন। শাহরুখকে ‘ধুম ফোর’-এ চোরের চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এর আগের সিকুয়েলগুলোতে চোরের চরিত্রে জন আব্রাহাম, হৃতিক রোশন আর আমির খানকে দেখা গিয়েছিল।

‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চোরের চরিত্রের পাশাপাশি পুলিশের চরিত্রটিও দারুণ জনপ্রিয়। এর আগে ‘ধুম’-এর সব কটা সিকুয়েলে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল অভিষেক বচ্চনকে। কিন্তু এবার অন্য খবর শোনা যাচ্ছে। যশরাজ ফিল্মস পুলিশের চরিত্রের জন্য অভিষেকের পরিবর্তে দক্ষিণি সুপারস্টার রাম চরণের কথা ভাবছে। শুধু তা–ই নয়, রাম চরণকে নাকি ‘ধুম ফোর’-এর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনো তাঁর পক্ষ থেকে সবুজসংকেত দেওয়া হয়নি বলে জানা গেছে। এমনও শোনা গেছে, ‘ধুম ফোর’ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে সিদ্ধার্থ আনন্দের কাঁধে। এর আগে এক সাক্ষাৎকারে আদিত্য চোপড়ার ভাই তথা নির্মাতা উদয় চোপড়া বলেছিলেন যে ‘ধুম ফোর’-এ চোরের চরিত্রের জন্য শাহরুখ একদম উপযুক্ত।

‘ধুম’ যশরাজ ফিল্মসের সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম। ২০০৪ সালে এসেছিল এর প্রথম ছবি। এই ছবিতে ছিলেন জন আব্রাহাম, এশা দেওল, উদয় চোপড়া, রিমি সেনসহ আরও অনেকে।২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘ধুম টু’। সঞ্জয় গাধবি পরিচালিত এই ছবিতে হৃতিক রোশন আর ঐশ্বরিয়া রাই বচ্চনের রোমান্স সবাই দারুণ পছন্দ করেছিলেন।বিজয় কৃষ্ণ আচারিয়া পরিচালিত ‘ধুম থ্রি’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে।এই ছবিতে জুটি বেঁধে এসেছিলেন আমির খান আর ক্যাটরিনা কাইফ।ধুমএর সব সিকুয়েলে অভিষেক বচ্চন আর উদয় চোপড়া ছিলেন। তাই এই হিট ফ্র্যাঞ্চাইজি থেকে অভিষেক যদি সত্যিই সরে যান, তাহলে অনেক বড় অঘটন ঘটবে।তবে এ ব্যাপারে এখনো কিছু আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চোর-পুলিশ হয়ে আসছেন শাহরুখ–রাম চরণ

আপডেট সময় : ০২:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩