সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তিন মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাকিবের নির্বাচনী প্রচারণায় নাজমূল–সালাউদ্দিন,ক্রিকেটও খেললেন রুবেলরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : খেলা ডেস্ক

মাগুরার নোমানী ময়দানে টেপ টেনিসে বল করছেন ক্রিকেটার রুবেল হোসেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে নুরুল হাসান সোহান। ব্যাট করছেন একসময় মাগুরা জেলা ক্রিকেট দলের সদস্য শেখ মনসুর ইসলাম, আরিফ হাসান। সাকিব আল হাসানের আমন্ত্রণে আজ মাগুরায় গিয়ে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে সকালে এমন প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন জাতীয় দলে খেলা ক্রিকেটাররা।এই নোমানী ময়দান থেকে সাকিবের আনুষ্ঠানিক ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছিল। সেই ময়দানেই আজ সাকিবের শৈশবের সতীর্থদের মুখোমুখি হন জাতীয় দলে তাঁর বর্তমান ও সাবেক সতীর্থরা। জাতীয় দলে খেলা ক্রিকেটাররাই জিতেছেন এই ম্যাচ। দর্শকসারিতে বসে খেলা উপভোগ করেছেন সাকিবের দুই গুরু কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। পাশে ছিলেন মাগুরা–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানও।

জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন এই প্রীতি ম্যাচের আয়োজন করে। মাগুরা ডিস্ট্রিক্ট ক্রিকেটার্স ও ন্যাশনাল ক্রিকেটার্স টিম নামে দুই দলে ভাগ হয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ক্রিকেটার্স টিমের হয়ে খেলেছেন রুবেল হোসেন, নাজমুল ইসলাম, নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজী, আবু হায়দার রনি প্রমুখ।৮ ওভারের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে মাগুরা ডিস্ট্রিক্ট ক্রিকেটার্স। ৫ উইকেটে ১১০ রান তোলেন স্থানীয় ব্যাটসম্যানরা। তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩.৫ ওভারে জয় তুলে নেয় ন্যাশনাল ক্রিকেটার্স টিম। ১৫ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। ৮ বলে ৩৬ রান করেন মিজানুর। ম্যাচে স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাকিব।

আয়োজকদের একজন সাকিবের প্রথম কোচ সাদ্দাম হোসেন গোর্কী বলেন, ‘বিজয়ের এ মাসে সাকিবের নির্বাচনী প্রচারণায় মাগুরা এসেছেন জাতীয় দলের কিছু নন্দিত ক্রিকেটার। তাঁরা মাগুরায় আসাতে আমরা খুবই খুশি। তাঁরা শহরের নোমানী ময়দানে প্রীতি ক্রিকেটে আমাদের সঙ্গে অংশ নেন। মাগুরাবাসী আজ সাকিবের জন্য গর্বিত। কারণ, জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড়কে আজ মাগুরাবাসী দেখতে পেল।কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন,সাকিব নতুন একটা কাজে নেমেছে। তাকে দোয়া করা আমার একটা নৈতিক দায়িত্ব।সে যেন ভালো কিছু করতে পারে।নতুন পথে যেন ভালোভাবে চলতে পারে, সে জন্য এসেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাকিবের নির্বাচনী প্রচারণায় নাজমূল–সালাউদ্দিন,ক্রিকেটও খেললেন রুবেলরা

আপডেট সময় : ০২:৪১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩