সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

ভিসা ছাড়া তুরস্কে যেতে পারবেন ৬ দেশের নাগরিকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

ভিসা ছাড়াই এখন থেকে তুরস্কে যেতে পারবেন বিশ্বের ছয় দেশের নাগরিকরা। রোববার (২৩ ডিসেম্বর) তুরস্কের অফিসিয়াল গেজেটে এ সংক্রান্ত একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি প্রকাশ করা হয়েছে।দেশগুলো হলো— যুক্তরাষ্ট্র, বাহরাইন,সংযুক্ত আরব আমিরাত,কানাডা,সউদি আরব এবং ওমান।এই দেশের নাগরিকরা প্রতি ১৮০ দিনে তুরস্কে ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ২৩ ডিসেম্বর এ ডিক্রি জারি করেছেন।পরবর্তীতে এটি অফিসিয়াল গেজেটে প্রকাশ করা হয়েছে।দেশটির বিদেশি ও আন্তর্জাতিক সুরক্ষা আইনের ১৮ নম্বর ধারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত তুরস্কে প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে যান।আরও বেশি পর্যটক টানতেই ছয়টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত সেবা চালু করা হয়েছে।

ভিসা জটিলতা দূর করতে বিশ্বের বিভিন্ন দেশ নির্দিষ্ট দেশের ক্ষেত্রে ভিসা তুলে দিচ্ছে।এর আগে গত ২৪ নভেম্বর ভিসা ছাড়া ৬ দেশের নাগরিকদের ভ্রমণের সুযোগ দেওয়ার ঘোষণা দেয় এশিয়ার দেশ চীন।এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়া চীনে গিয়ে সর্বোচ্চ ১৫ দিনের জন্য অবস্থান করতে পারবেন।এ সময়ের মধ্যে তারা ভ্রমণ ও ব্যবসায়িক কাজ করতে পারবেন।

দেশগুলো হলো ফ্রান্স,জার্মানি,ইতালি,নেদারল্যান্ডস,স্পেন এবং মালয়েশিয়া।তবে এ সুবিধা আগামী ১ বছরের জন্য পাবেন এসব দেশের নাগরিকরা।সময়টি হলো-২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। এটি মূলত একটি পরীক্ষামূলক ব্যবস্থা। যদি এতে সাড়া এবং সুফল পাওয়া যায় তাহলে পরবর্তীতে এই সুবিধার মেয়াদ বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিসা ছাড়া তুরস্কে যেতে পারবেন ৬ দেশের নাগরিকরা

আপডেট সময় : ০৫:৫১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩