সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

আরবাজের-৫৬ বছরে দ্বিতীয় বিয়ে,যা জানালেন সাজিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : অনলাইন সংস্করণ

মালাইকার সঙ্গে বিচ্ছেদ,জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এরই মাঝে আরবাজ যে কখন সুরায় মুগ্ধ ছিলেন, তা টের পাননি অনেকেই। তবে প্রেম চলেছে চুপিসারেই। তারপর জর্জিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গেই বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন সালমানের ভাই। যেমন ভাবা, তেমন কাজ, রোববার অবশেষে নিকাহও সেরে ফেললেন আরবাজ ও সুরা।তবে ৫৬ বছর বয়সে এসে আবারও সুরা খানের সঙ্গে নতুন করে ঘর বাঁধার সিদ্ধান্তে কী প্রতিক্রিয়া আরবাজের খানদানের? খান পরিবার কি সত্যিই আরবাজের এমন সিদ্ধান্তে খুশি? সে কথাই খোলসা করেছেন ফিল্মমেকার সাজিদ খান। তিনিও হাজির ছিলেন আরবাজের এই দ্বিতীয় বিয়েতে।

রোববার বিকেলে বিয়ের অনুষ্ঠান থেকে বের হতে দেখা যায় সাজিদ খানকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাজিদ জানান, তাদের পরিবারে এই নতুন সদস্য আসায় খান পরিবার ভীষণ খুশি। আমিও বন্ধু আরবাজের জন্য বেশ খুশি, আরবাজও খুশি। সুরা খুব ভালো মেয়ে। আরবাজও ভীষণ ভালো মানুষ, আমি ওদের শুভেচ্ছা জানাই।সাজিদ খান আরও বলেন, আমি ওদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। খুব সুন্দর খাওয়া-দাওয়া করেছি। তবে আজ আমার একটু তাড়া আছে। তাই ওদের সঙ্গে দু’ঘণ্টার বেশি সময় কাটাতে পারিনি। সবশেষে সাজিদ আরও একবার বলেন, আমি ভীষণ খুশি, আমরা ছোটবেলার বন্ধু। যারা এসেছিল, তারা সকলেই ছোটবেলার বন্ধু-বান্ধব। সকলেই আজ খুশি। এই অনুষ্ঠানটা খানিকটা রি-ইউনিয়নের মতো।

আরবাজ খানের বিয়েতে এদিন হাজির হতে দেখা যায় রবিনা ট্যান্ডনকেও। রবিনার সঙ্গে ছিলেন তার মেয়ে রাশা থাডানি। আরবাজের সঙ্গে ছবির শ্যুটিং সেট থেকে নাচের ভিডিও পোস্ট করে আরবাজ ও সুরাকে শুভেচ্ছা জানিয়েছেন রবিনা ট্যান্ডন। ভিডিওতে রবিনার সঙ্গে সুরাকেও দেখা গেছে। রবিনা লিখেছেন, ‘মুবারক!মুবারক!মুবারক! আমার প্রিয় সুরা ও আরবাজ খান। এসব কিছুই আশ্বর্যজনক। আভি তো পার্টি শুরু হুই হ্যায় মিসেস অ্যান্ড মিস্টার সুরা আরবাজ খান।এছাড়া অনুষ্ঠানে ঋদ্ধিমা পণ্ডিত, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজাসহ আরও অনেককেই দেখা যায়।আরবাজ খানের বিয়েতে ভাই সালমান খান, সোহেল খান, তাদের বাবা সেলিম খান, মা সালমা খানসহ পরিবারের সকল সদস্যকেই হাজির হতে দেখা যায়। ছিলেন আরবাজ-মালাইকার ছেলেও। গোটা অনুষ্ঠানটাই হয়েছিল অর্পিতা খান শর্মার বাড়িতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আরবাজের-৫৬ বছরে দ্বিতীয় বিয়ে,যা জানালেন সাজিদ

আপডেট সময় : ০৬:৫২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩