সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তিন মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রাজধানীতে ২০ কেজি বিস্ফোরকসহ গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উৎসবমুখর এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চকবাজার ও ইসলামপুরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।অভিযানে ২০ কেজি বিস্ফোরকসহ (আতশবাজি) একজনকে গ্রেফতার করে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম বিকাশ চন্দ্র সিগ্ধা ওরফে জটা।ডিএমপির কোতোয়ালি থানার ওসি মুহা মাহফুজুর রহমান মিয়া যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উৎসবমুখর এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইসলামপুরসহ আশপাশ দোকানে অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযানের একপর্যায়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ১৩নং রমাকান্ত নন্দী লেনে আতশবাজি বিক্রির সময় বিকাশকে গ্রেফতার করা হয়।এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ২০ কেজি আতশবাজি।তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন,গ্রেফতারকৃত বিকাশ একই অপরাধে ২০২১ সালে আরও একবার গ্রেফতার হয়েছিল।এদিকে সোমবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- I।।/৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে (১৮ ডিসেম্বর) সোমবার রাত ১২টা থেকে শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরীতে অনির্দিষ্টকালের জন্য সব প্রকার আতশবাজি,মশাল মিছিল,পটকা ফুটানো ও ফানুস ওড়ানো ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছেন, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীতে ২০ কেজি বিস্ফোরকসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০৭:২২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩