সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু বাউল বশিরউদ্দিন স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী 

মোমেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিসবাহ সিরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।দলীয় প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেনকে সমর্থন দিয়ে আজ রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি।

মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ ও ৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু কোন আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেব মনোনয়নপত্র জমা দেন।ওই আসন থেকে দলীয় মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। মিসবাহ উদ্দিন সিরাজ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধারণা করা হচ্ছিল ড. এ কে আবদুল মোমেন ও মিসবাহ সিরাজের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।কিন্তু মিসবাহ সিরাজ সরে দাঁড়ানোতে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থানে আছেন ড. এ কে আবদুল মোমেন।

আসনটি থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও গত সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নজরুল ইসলাম বাবুল।তিনিও ড. এ কে আবদুল মোমেন প্রতি ‘সম্মান জানিয়ে’ মনোনয়নপত্র জমা দেননি।বাবুল দলের কাছে সিলেট-৩ আসনে মনোনয়ন চেয়েছিলেন।কিন্তু দল তাকে সিলেট-৩ না দিয়ে সিলেট-১ আসনের মনোনয়ন দিয়েছিল।এতে তিনি দলেন প্রতি ক্ষুব্ধ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোমেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিসবাহ সিরাজ

আপডেট সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩