সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

ভোটের মাঠে রইলেন ১৮৯৬ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো.জাহাংগীর আলম। এর ফলে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই ভোটের মাঠে টিকে রইলেন ১ হাজার ৮৯৬ জন।রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন,ঘোষিত তফশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিল রোববার।আমাদের ৬৪টি জেলার সম্মানিত রিটার্নিং অফিসার এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর আসনগুলোর রিটার্নিং অফিসার থেকে পাঠানো তথ্য অনুযায়ী,মোট মনোনয়ন দাখিলের সংখ্যা ছিল ২ হাজার ৭১৬ জন,বাছাইয়ে বাতিল হয়েছিল ৭৩১ জন,আপিল দায়ের হয়েছিল ৫৬০টি এবং আপিল মঞ্জুর হয়েছিল ২৮৬টি ও আপিল নামঞ্জুর হয়েছিল ২৭৪টি।আজকে (রোববার) সারা দেশে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে ৩৪৭টি,স্থগিত আছে ৫টি।প্রার্থিতা প্রত্যাহার শেষে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬টি।

তিনি বলেন,এখন মোট ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে।আমাদের ২৮টি রাজনৈতিক দলের থেকে একটি দল অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ গেছে।সব প্রার্থীদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটের মাঠে রইলেন ১৮৯৬ জন

আপডেট সময় : ০৬:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩