সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

শিশুমৃত্যু প্রতিরোধে বাংলাদেশের অর্জন আজ গোটা বিশ্বে প্রশংসিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন ডেস্ক

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো. জসিম উদ্দিন বলেছেন,গত ৫০ বছরে শিশুমৃত্যুর হার কমার ক্ষেত্রে দেশে অভাবনীয় সাফল্য এসেছে।শিশুমৃত্যু প্রতিরোধে বাংলাদেশের অর্জন আজ গোটা বিশ্বে প্রশংসিত।বাংলাদেশের এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমডিজি অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

সোমবার (১১ ডিসেম্বর) নগরীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় বিশ্ব নিউমোনিয়া ও প্রিম্যাচুরিটি দিবস উপলক্ষে ইমাম, খতিব ও ধর্মীয় নেতাদের নিয়ে এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিসেফের সিলেট বিভাগীয় প্রতিনিধি ডা.মির্জা ফজলে এলাহী, সিলেটের সিভিল সার্জনের প্রতিনিধি ডা. স্বপ্নীল সৌরভ রায় ও সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ফিল্ড অফিসার মুহাম্মদ আবদুল বাকীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শাহপরান (র.)জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ।অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ শেখেরগাও জামে মসজিদের খতিব মাওলানা মাসুক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিসেফের সিলেট বিভাগীয় প্রতিনিধি ডা.মির্জা ফজলে এলাহী বলেন, বাংলাদেশে প্রতিবছর নিউমোনিয়ায় আক্রান্ত হয় ২৬ হাজার ৭৬৬ শিশু। ২০২৫ সালের মধ্যে পাঁচ বছরের নীচের শিশুদের নিউমোনিয়াজনিত মৃত্যুর হার কমানোর লক্ষ্য স্থির করে সেটা বাস্তবায়নের চেষ্টা চলছে।এই প্রয়াসের অন্যতম হলো জন্মের প্রথম ছয় মাস বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে উৎসাহ প্রদান।

মূল প্রবন্ধে মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশে বর্তমানে প্রতিবছর ৫ লাখ ৭৩ হাজার প্রিমিচুরড বা অপরিণত শিশু জন্মগ্রহণ করে।এটা কমাতে হলে কিছু পদক্ষেপ নিতে হবে।সেটা হলো এন্টিন্যাটাল সেস্টিকসটিরিয়ড,ক্যাঙ্গারু মাথার কেয়ার এবং অসুস্থ শিশুর তাৎক্ষণিক চিকিৎসা।ডা.স্বপ্নীল সৌরভ রায় বলেন, গর্ভাবস্থায় মায়েদের অপুষ্টি ও অপ্রতুল পরিচর্যার ওপর প্রিম্যাটিচউর নবজাতকের জন্ম অনেকটা নির্ভর করে। এজন্য গর্ভাবস্থায় চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশুমৃত্যু প্রতিরোধে বাংলাদেশের অর্জন আজ গোটা বিশ্বে প্রশংসিত

আপডেট সময় : ০৫:৩০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩