সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী

বিপিএল শুরু ১৯ জানুয়ারি ১০ম আসর শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

আগেই বলা হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসর শুরু হবে। সোমবার বিপিএল শুরুর দিনক্ষণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএলের সূচি প্রকাশ করে বিসিবি। এক মাসেরও বেশি সময়ব্যাপী চলা এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ১ মার্চ।

গতবারের মতো এবারও খেলা হবে তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স  বনাম দুর্দান্ত ঢাকা।দিনের অপর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে গতবারের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স।

আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকার প্রথম পর্ব।২৬ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সিলেট পর্ব।এরপর দলগুলো ফের ঢাকায় ফিরবে।৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকার দ্বিতীয় পর্ব।১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে খেলার পর বাকি অংশের জন্য আবার ঢাকায় ফিরবে দলগুলো।

বরাবরের মতো এবারও দিনে থাকছে দুটো করে ম্যাচ। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। তবে শুক্রবার খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা পর।এদিকে বিপিএলের আগের ৯ আসরের মধ্যে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তিনবার ঢাকা এবং একবার করে জিতেছে রংপুর ও রাজশাহী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিপিএল শুরু ১৯ জানুয়ারি ১০ম আসর শুরু

আপডেট সময় : ১২:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩