সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

ফিলিস্তিনে নিহত ছাড়িয়েছে ১৭,৭০০ছাড়িয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের হামলায় কমপক্ষে আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।এ নিয়ে ফিলিস্তিনে মোট নিহতের সংখ্যা ১৭ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। এরই মধ্যে গাজায় হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর চিফ অব স্টাফ।খবর আলজাজিরা, বিবিসির।ইসরাইলের বিমানবাহিনী জানিয়েছে, ২৪ ঘণ্টায় গাজায় হামাসের ২৫০টি লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে তারা হামলা চালিয়েছে।গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি বাড়িতে ইসরাইল বিমান হামলা চালালে ১০ জনের মৃত্যু হয়।এ হামলার পর থেকে অজ্ঞাতসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে।

রোববার সকালে খান ইউনিসের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত এবং আরও ডজন খানেক আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।আলজাজিরা বলছে,উত্তর গাজায় যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন খান ইউনিস শহরে।আর সেখানেই এখন নিরলস হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলছে, তারা গত ২৪ ঘণ্টায় গাজায় হামাস-সংশ্লিষ্ট ২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সামরিক বাহিনী আরও বলেছে, তারা খান ইউনিসের টানেল শ্যাফটে ‘নির্ভুল অস্ত্র’ দিয়ে আক্রমণ করেছে।

এদিকে ইসরাইলের সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনালের হারজি হালভি বলেছেন,দুই মাস ধরে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।আমাদের অভিযানে হামাস দুর্বল হয়ে পড়ছে বলে লক্ষণ দেখা যাচ্ছে। এ অবস্থায় আমাদের অভিযান আরও জোরদার করতে হবে।৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল,স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মাঝে হামাসের সঙ্গে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত সপ্তাহ থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরাইল।বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করেছে দখলদার সেনারা।গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী,৭ অক্টোবর ইসরাইল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করার পর থেকে সেখানে কমপক্ষে ১৭ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৪৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে ৭ হাজার ১১২ শিশু এবং ৪ হাজার ৮৮৫ নারী রয়েছেন।এছাড়া সেখানে এখনো প্রায় ৭ হাজার ৬০০ জন নিখোঁজ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিলিস্তিনে নিহত ছাড়িয়েছে ১৭,৭০০ছাড়িয়ে

আপডেট সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩