সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সিলেট ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট জৈন্তাপুরে নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তা সিলেটের ৩ কর্মকর্তা বদলি, একই সঙ্গে পদায়ন নয়াবাজার মণিপুরী পাড়ায় মতবিনিময় সভায় সিসিক প্রশাসক সিলেট ঐতিহাসিক শাহী ঈদগাহ উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় টুঙ্গিপাড়া পৌঁছে তিনি এ শ্রদ্ধা জানান। 

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে বাজানো হয় করুণ সুর।এরপর প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞের শিকার অন্যান্য শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি তার নিজ বাসভবনে চলে যান। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর আগে দুই দিনের সফরে সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সকাল থেকে অবিরাম বর্ষণ ও বৈরী আবহাওয়ার মধ্যে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন এবং বিকাল ৪টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে এসে পৌঁছান। 

এরপর বিকাল সাড়ে ৫টায় নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ নিজ নির্বাচনী এলাকার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ও চা-চক্রে মিলিত হন তিনি।এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে সজাগ থাকতে দেখা যায়। 

শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দীন আজম, গোপালগঞ্জের পৌর মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। 

শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন।কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অপর একটি মতবিনিময় সভায় যোগদান করার কথা রয়েছে শেখ হাসিনার।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।কোটালীপাড়ায় কর্মসূচি শেষে আবারো সড়ক পথে ঢাকার উদ্দেশে তিনি রওনা হবেন বলে দলীয় সূত্রে জানা যায়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩