ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান এনআইডি’র তথ্য সংশোধন,আবেদন ফি পাঁচ হাজার টাকা আরোপের প্রস্তাব ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন চাঁদাবাজির কারণে একদল ঘৃণা কুঁড়িয়েছে, আরেকদল সর্ব শক্তি নিয়ে নেমেছে – ড. শফিকুর রহমান মৌলভীবাজারসহ সীমান্তে ৩০ বাংলাদেশিকে হত্যা ভারতের সিলেটে আন্তর্জাতিক দূ র্নী তি বিরোধী দিবসের কর্মসূচি সফল আহবান সিলেটে ভাইরাসে আক্রান্ত ৪৯৭ জন সিলেটে ইসলামী ৮ দলের সমাবেশ বিএনপির মনোনয়ন পেলেন ১১ নারী, কে কোন আসনে ? আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল সিলেট ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ

নাগরিক সুবিধা দেয়ার জন্য,যা যা করা দরকার সবকিছুই করা হবে-সিসিক মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নাগরিকদের সুবিধা দেয়ার জন্য, যা যা করা দরকার সবকিছুই করা হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সিলেট শহর উপহার দেয়া ও নাগরিকদের সুবিধা দেয়ার জন্য, যা যা করা দরকার সবকিছুই করা হবে।’

তিনি বলেন,পূণ্যভূমি সিলেট নগরীকে পবিত্র রাখতে হলে আলেম উলামাদের আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। আপনারা পাড়া-মহল্লায় শহরকে পবিত্র রাখার জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন। আমি আপনাদের সন্তান। এমন কোন কাজ করবো না যার জন্য আপনাদের লজ্জিত হতে হয়। আমি আপনাদের সহযোগীতা চাই, আপনাদের সকল মহলের সহযোগীতায় একটি সুন্দর শহর উপহার দেবো।

শনিবার (২ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর জেলা পরিষদের হল রুমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।আনোয়ারুজ্জামান চৌধুরীর আরো বলেন, সিসিকের দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হয়েছে। একটু সময় দেন দেখবেন শহরের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। সহযোগিতা ছাড়া সরকারের বা সিসিকের একার পক্ষে কোন উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব নয়।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বক্তব্য রাখেন প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, বন্দর বাজার জামে মসজিদ এর ইমাম, মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাগরিক সুবিধা দেয়ার জন্য,যা যা করা দরকার সবকিছুই করা হবে-সিসিক মেয়র

আপডেট সময় : ১২:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩