সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার সিলেটে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা সিলেটে-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনের কাজ সমীক্ষা পর্যায়ে- প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ মণিপুরীদের আর্থ-সামজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটের ছড়ারপার থেকে ট্রাকসহ ৪৩ বস্তা ফুসকা উদ্ধার বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ৩১৪ ছিনতাইকারী গ্রেপ্তার

কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে যে প্রতিশ্রুতি দিল ২২ দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

কোনোভাবেই কার্বন নিঃসরণ কমানো যাচ্ছে না।এর থেকে পরিত্রাণ পেতে এবার নতুন এক প্রতিশ্রুতি দিল বিশ্বের ২২ দেশ। তারা বললেন, আগামী দশকগুলোতে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে আরও বেশি ঝুঁকতে হবে।সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত বৃহস্পতিবার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ–২৮।সম্মেলনের তৃতীয় দিন আমেরিকাসহ বিশ্বের ২২ দেশ কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেন। তারা বলেন,২০৫০ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুতের কার্যক্রম বর্তমানের চেয়ে তিনগুণ করা হবে।

আমেরিকায় ১৮ শতাংশ পারমাণবিক বিদ্যুৎ সরবরাহকারীরা একে নিরাপদ, পরিবেশবান্ধব এবং বায়ু ও সৌরশক্তির নির্ভরযোগ্য পরিপূরক বলে জানান। তবে এর জন্য তহবিল গঠন ও অর্থায়ন নিয়ে জটিলতা রয়েই গেছে।যুক্তরাষ্ট্র ছাড়া প্রতিশ্রুতি দেওয়া দেশগুলোর তালিকায় রয়েছে বুলগেরিয়া, কানাডা, চেক রিপাবলিক, ফ্রান্স, ঘানা, হাঙ্গেরি, জাপান, মলদোভা, মঙ্গোলিয়া, মরক্কো, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইডেন, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক উপদেষ্টা জন কেরি বলেন,পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের জন্য হাজার হাজার কোটি ডলার পাওয়া যাবে।বিজ্ঞান বলছে, এভাবে বিদ্যুৎ উৎপাদন না করতে পারলে কার্বনের নিঃসরণ শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে না।আগামী ২০৫০ সালেই যা সম্ভব।প্রতিবারের মতো কপ-২৮ সম্মেলনেও আলোচনার কেন্দ্রে রয়েছে কার্বন নিঃসরণ কমানো। সম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ ৭০ হাজারের বেশি প্রতিনিধি।এবারের সম্মেলনে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলের ৭০ হাজারের বেশি প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক ও অধিকারকর্মী যোগ দিয়েছেন।১৯৯২ সালে শুরু হওয়ার পর কপের আর কোনো সম্মেলনে এত বেশি মানুষ অংশ নেয়নি।সম্মেলন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে যে প্রতিশ্রুতি দিল ২২ দেশ

আপডেট সময় : ১২:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩