সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার সিলেটের পীরমহল্লা থেকে অস্ত্রসহ আটক ১ সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন,সাকিবকে তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।জাতীয় সংসদের নির্বাচনি এলাকা-৯১ ও মাগুরা-১ আসনের নির্বাচনি অনুসন্ধানী কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার বৃহস্পতিবার এ তলব আদেশ দেন।  নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না শুক্রবার অনুসন্ধান কমিটির কাছে স্বশরীরে হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে সাকিবকে।

তলব আদেশে বলা হয়েছে আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে গত ২৯/১১/১৫ ইং তারিখ বুধবার ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, যা বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৬ (ঘ), ৮ (ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন।

তলবি চিঠিতে আরও বলা হয়েছে, উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তৎমর্মে নিম্ন স্বাক্ষরকারী (সত্যব্রত শিকদার, নির্বাচনি অনুসদ্ধান কমিটি, নির্বাচনি এলাকা-৯১, মাগুরা-১ এবং জেলা ও দায়রা জজ প্রথম আদালত, মাগুরা) দপ্তরে আগামী ৩১/১২/২০২৩ ইং তারিখ শুক্রবার বিকাল ৩টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। বুধবার প্রথমবার নির্বাচনি এলাকায় যান সাকিব। মাগুরায় পৌঁছে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে। তবে দুপুরে জেলার দলীয় কার্যালয়ে সবাইকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ছিলেন তিনি নিজে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন,সাকিবকে তলব

আপডেট সময় : ০৭:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩