সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

পদত্যাগ করা মন্ত্রীদের দায়িত্ব পেলেন যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:অনলাইন সংস্করণ

পদত্যাগ করা তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে।এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থাকবে।

আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পালন করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।বর্তমান দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা এই দায়িত্ব পালন করবেন।রুলস অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এ দায়িত্ব বণ্টন করেছেন।বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান,পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ শূন্য হলেও ওই মন্ত্রণালয়ে যেহেতু পূর্ণ মন্ত্রী আছেন,তাই সেখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না।এদিকে আজই মন্ত্রিসভার তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান,ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

আর প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা হলেন অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান,বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।১৯ নভেম্বর তারা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।পরদিন মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়,পদত্যাগ করা মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন। আর পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যেতে পারবেন।এখন পদত্যাগপত্র গ্রহণের মধ্য দিয়ে তা কার্যকর হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পদত্যাগ করা মন্ত্রীদের দায়িত্ব পেলেন যারা

আপডেট সময় : ১১:৩২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩