সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

গণভবনে প্রবেশ করছেন আ.লীগের মনোনয়নপ্রত্যাশীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে প্রবেশ করছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশীরা।মোট তিন হাজার ৩৬২ মনোনয়ন প্রত্যাশীকে আজ গণভবনে ডাকা হয়েছে।রোববার সকালে গণভবনের প্রবেশ পথে তাদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন।

গত শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।এবার দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন অনেক বর্তমান সংসদ-সদস্য। তাদের জায়গায় স্থান পেয়েছে নতুন মুখ।বিভিন্ন সংস্থার জরিপ এবং দলের সাংগঠনিক রিপোর্ট বিবেচনায় নিয়ে কয়েকটি ক্রাইটেরিয়া দেখে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। 

অধিক জনপ্রিয়তা,দলে গ্রহণযোগ্যতা, দুর্দিনে মানুষের পাশে থাকা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের বেছে নিয়েছে আওয়ামী লীগ।বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করলেও তা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি।আজ রোববার বিকাল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।ফলে আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন এখন সবার দৃষ্টি সেদিকে।

এ ছাড়া দলের তিন হাজার ৩৬২ মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আজকের বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। যাদের মনোনয়ন দেওয়া হবে,ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তাদের বিজয়ী করার প্রয়োজনীয় নির্দেশও দিতে পারেন তিনি।এর আগে সারা দেশের ৩০০ আসনের বিপরীতে তিন হাজার ৩৬২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। 

গড়ে প্রতিটি আসনে ১১ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী ক্ষমতাসীন দলের।এর মধ্যে রয়েছেন দলের নেতা-মন্ত্রী ছাড়াও শিক্ষাবিদ,আইনজীবী,সাংবাদিক,চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের জনপ্রিয় তারকাসহ বিভিন্ন পেশাজীবী।তাদের মধ্য থেকে প্রার্থী বাছাই করতে বৃহস্পতিবার দলটির মনোনয়ন বোর্ডের সভা বসে।প্রথম দিনের সভায় রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থী চূড়ান্ত করে দলটি।শুক্রবার দ্বিতীয় দিনে খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং তৃতীয় দিন শনিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণভবনে প্রবেশ করছেন আ.লীগের মনোনয়নপ্রত্যাশীরা

আপডেট সময় : ০৯:২০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩