সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

সার্বভৌমত্বের প্রশ্নে সামরিক বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

সার্বভৌমত্বের প্রশ্নে সামরিক বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পররাষ্ট্রনীতি খুবই স্পষ্ট। সেটি হলো, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তবে সার্বভৌমত্বে কোনো আঘাত এলে যাতে প্রতিহত করা যায়, সেই প্রস্তুতি সামরিক বাহিনীতে থাকতে হবে। মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ৭৫’র পর দেশে কোনো গণতান্ত্রিক ধারা ছিলো না। যার ফলে দেশে কোনো উন্নতি দৃশ্যমান ছিলো না। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ব্যাপক কার্যক্রম শুরু করি। মাত্র ৫ বছর আমরা সময় পেয়েছিলাম, এরপরও সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতার শুরু করে যাওয়া বিভিন্ন কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাই। ধারাবাহিক গণতন্ত্র না থাকলে দেশ উন্নত হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর গত ১৫ বছরে আমরা যে ব্যাপক উন্নয়ন করেছি এখন যাদের বয়স ১৫-২০ বছর তারা ভাবতেও পারবে না বাংলাদেশ একসময় কেমন ছিল। গ্রামের মানুষও শহরের সব সুবিধা পাবে সেটাই আমাদের লক্ষ্য। 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। সেলক্ষ্যে আর্ম ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করা হয়েছে। সেই সাথে আরও অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।তিনি আরও বলেন, দেশের এই অপ্রতিরোধ্য অগ্রগতি বা এগিয়ে চলা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমরা।এ সময় চলমান হরতাল-অবরোধ নিয়ে সরকারপ্রধান বলেন, মানুষ যখন শান্তিতে, তখন অগ্নি সন্ত্রাস আর হরতাল-অবরোধ করে মানুষের জীবন ব্যাহত করছে তারা। যারা অগ্নি সন্ত্রাস করছে, তারা সে পথ ছেড়ে গণতান্ত্রিক পথে আসুক।

দেশের আর্থ সামাজিক উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন শুধু রাজধানী পর্যন্ত সীমাবদ্ধ না, প্রত্যেক গ্রামে উন্নয়ন করেছে সরকার। সমাজের কোনো শ্রেণির মানুষ নিচে পড়ে থাকবে না।এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দিবসটিকে ঘিরে আলাদা বাণী দিয়েছেন সরকার ও রাষ্ট্রপ্রধান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সার্বভৌমত্বের প্রশ্নে সামরিক বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩