ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ-তুরস্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ৭১ প্রতিবেদন: অনলাইন সংস্করণ

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তুরস্কের বিমান বাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল রাফেত ডালকিরান।মঙ্গলবার (২১ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কাকারায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়,অনুষ্ঠানে প্রধান অতিথি রাফেত ডালকিরান তার বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সামরিক সম্পর্কের বিষয়ে আলোচনা করেন ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রায় তুরস্কের সামরিক সহযোগিতা অব্যাহত থাকার বিষয়টি ব্যক্ত করেন।  

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, তুরস্ক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কূটনৈতিক কোরের সদস্যরা, প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধি,শিক্ষাবিদ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা, বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।রাষ্ট্রদূত এম আমানুল হক তার বক্তব্যে ফোর্সেস গোল ২০৩০ এর আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।এর পর তিনি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বি-পাক্ষিক সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ-তুরস্ক

আপডেট সময় : ০৭:০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩