সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর সিলেটে হামে সংক্রমণ বাড়ছে, এ পর্যন্ত ৫৬ জন শিশুর মৃত্যু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজর থাকবে – বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট জৈন্তাপুরে ১২১ বোতল মদসহ গ্রেপ্তার ৩ সিলেট সিটি,, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ- সিসিক প্রশাসকের সুনামগঞ্জে ৭২ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোর উদ্ধার কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ – ডোনাল্ড ট্রাম্প’ সিলেট ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ,প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সিলেটে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ সিলেটে ঈদুল আযহার নামাজ ২ হাজার ৭০৬টি জামায়াত অনুষ্ঠিত হবে

আরও ৫০টি মডেল মসজিদ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে

  ভিউ নিউজ ৭১ ডেস্ক: অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষষ্ঠ পর্বে আজ আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র উদ্বোধন করবেন।রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ষষ্ঠ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র উদ্বোধন করবেন।নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত জাতীয় ইমাম পরিষদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন।মানুষের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণে শেখ হাসিনা সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নেন। 

মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ,ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণাকেন্দ্র এবং ইসলামী গ্রন্থাগার,অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা,গাড়ি পার্কিং সুবিধা,হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা,ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়া,ইসলামিক বই বিক্রয়কেন্দ্র এবং দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা থাকবে।দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সব পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে।বিভিন্ন পর্যায়ে এ পর্যন্ত ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আরও ৫০টি মডেল মসজিদ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩