সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

প্রতিমা বিসর্জনের সময় বাড়তি নিরাপত্তা দেবে র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন,হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিমা বিসর্জনের সময় র‌্যাবের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। সোমবার রাজধানীর বনানী সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।মঈন বলেন, ১৬ অক্টোবর থেকে র‌্যাব বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজা মণ্ডপে ৪ হাজারের বেশি র‌্যাব সদস্য সাদা পোশাক ও ইউনিফর্মে কর্মীরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে।র‌্যাবের স্পেশাল বাহিনী,ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন,দেশের প্রতিটি এলাকায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। র‌্যাব সদর দপ্তর থেকে এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।কমান্ডার মঈন আরও বলেন,একশ্রেণির স্বার্থান্বেষী মহল গুজব ছড়ানোর চেষ্টা করে। তাদেরকে আইনের আওতায় আনতে র‌্যাবের সাইবার ইউনিট কাজ করছে।এখন পর্যন্ত জঙ্গি বা নাশকতার হামলা নেই জানিয়ে র‌্যাবের মুখপাত্র বলেন,সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে কাজ চলছে। নারী দর্শনার্থীরা ইভটিজিং কিংবা হেনস্তার শিকার না হয়, সেজন্য গোয়েন্দা নজরদারি চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিমা বিসর্জনের সময় বাড়তি নিরাপত্তা দেবে র‌্যাব

আপডেট সময় : ০৪:৪৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩