সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

গাজায় ওষুধ ও চিকিৎসক পাঠাল তুরস্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য নির্ধারিত ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে তুরস্ক।এ ছাড়া ২০ সদস্যের একটি চিকিৎসক দলও পাঠিয়েছে দেশটি।চিকিৎসক ও সরঞ্জাম বোঝাই তুর্কি প্রেসিডেন্টের বিমান আঙ্কারা থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হয়েছে।তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে যাত্রা করা বিমানটিতে ২০ জন বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পেশাদারের একটি দলও রয়েছে।মিশরের স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতায় পরিকল্পনার অংশ হিসেবে সিনাই উপদ্বীপের আল-আরিশ বিমানবন্দর এবং রাফাহ সীমান্ত ক্রসিংয়ে ফিল্ড হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা অধ্যয়ন করবে বিশেষজ্ঞ দলটি।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছেন, আমাদের বিমানটি চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করেছে। ওষুধ ও চিকিৎসা সামগ্রী বোঝাই রাষ্ট্রপতির বিমানটি ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকও বহন করছে।প্রসঙ্গত গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ‘সম্পূর্ণ অবরোধ’ আরোপ করেছে। ঘনবসতিপূর্ণ ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলটিকে খাদ্য, জ্বালানি, ওষুধ, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যার ফলে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় ওষুধ ও চিকিৎসক পাঠাল তুরস্ক

আপডেট সময় : ০৩:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩