সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

ডিসেম্বরের মধ্যে নতুন সূর্য উঠবে:দুদু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :অনলাইন সংস্করণ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,চলতি বছরের অক্টোবর,নভেম্বর, ডিসেম্বরের মধ্যে স্বৈরাচার সরকারের পতন ঘটবে এবং বাংলাদেশে পরিবর্তনের নতুন সূর্য উঠবে। দেশ এখন নতুন পরিবর্তনের দিকে ধাবমান হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে ৯০’র ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার, মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণ এবং ৯০ থেকে বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

শামসুজ্জামান দুদু বলেন, সরকার এখন বুঝতে পারছে; বিরোধী দলের আন্দোলনে তাদের পাগলপ্রায় অবস্থা। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বক্তৃতা শুনলেই বুঝতে পারবেন তার মাথার অবস্থা কি। তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা কি।তিনি গতকাল যে কথা বলছেন শাপলা চত্বরের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিরোধী দলের। এই কথা থেকে জানতে বাকি আছে তারা কি ধরনের,কি চরিত্রের? ওবায়দুল কাদেরের এই কথার কারণে তাকে এখনই গ্রেফতার করা উচিত। 

তিনি বলেন, স্বৈরাচার এরশাদের পতন কিভাবে হয়েছে দেশের জনগণ দেখেছে তারাও (আওয়ামী লীগ) দেখেছে। এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নাই। এই অক্টোবর মাস এখনো শেষ হয়নি মাঝামাঝি।দেশের জনগণ মনে করে এই মাসের মধ্যে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে আমরা সক্ষম হব। পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে।ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সব কিছুরই একটা শেষ আছে। এই সরকারেরও শেষ আছে। এই বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে নতুন সূর্য উঠবে বাংলাদেশে। নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ যারা জেলখানায় আছেন সবাইকে বের করে নিয়ে আসব। গণতন্ত্রের বাংলাদেশ হবে, স্বাধীন বাংলাদেশ হবে।

মরহুম সাইফুদ্দিন আহমেদ মনিকে স্মরণ করে কৃষকদলের সাবেক এই আহবায়ক বলেন, সে যে স্বপ্ন দেখতো স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক মানবাধিকার বাংলাদেশ।সেই স্বপ্নটা ছাত্রজীবন থেকে সে লালন করতো। সে গণঅভ্যুত্থানে যেমন নেতৃত্ব দিয়েছে তেমনি বর্তমান স্বৈরাচার সরকার এর বিরুদ্ধেও নেতৃত্ব দিয়েছে। আমরা যদি তাকে শ্রদ্ধা জানাতে চাই তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যদি করতে পারি তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্ব ও সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির বন পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম, কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিসেম্বরের মধ্যে নতুন সূর্য উঠবে:দুদু

আপডেট সময় : ১২:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩