সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

সে নকল ও অশ্লীল গায়,বিএনপির রোড শোসহ সব প্রোগ্রামে তাকে নিয়মিতই দেখি-আসিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৩১০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক:

গায়ক আসিফ আকবর সোজাসাপটা কথা বলেন। এ জন্যই বিনোদন অঙ্গনে তাঁর সুনামও আছে। এ নিয়ে আবার পরিচিতজনদের মধ্যে মনোমালিন্যও হয়। তবে এ নিয়ে আসিফের নড়চড় হয় না। তিনি তাঁর রাজনৈতিক আদর্শের ব্যাপারেও একেবারে খোলামেলা কথা বলেন। এবার তিনি ক্ষোভ ঝাড়লেন এমন একজনের ওপর, যিনি কিনা আসিফের কণ্ঠ নকল করে ইউটিউবে গান প্রকাশ করেছেন।

আমার বন্ধুর মনটা বড় বারোভাতারি’ শিরোনামের গানটি প্রকাশ করে সেটিতে আসিফ আকবরের ছবি জুড়ে দেওয়া হয়েছে, যেটিতে আসলে তিনি কণ্ঠই দেননি। ম্যাক্স রহমান নামের একজন কাজটি করেছেন। মাস তিনেক আগে প্রকাশিত গানটি নজরে এসেছে আসিফ আকবরের।বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে আসিফ তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমি বিএনপির রোডমার্চের গানও গাইনি, আবার আওয়ামী উন্নয়ন বন্দনার পদ্মা সেতুর গানও গাইনি। এর আগে একটা হিন্দি গান গেয়ে আমার নাম ও ছবি জুড়ে দেওয়া হয়েছিল। আজ (শনিবার) সকালে একজন পাঠাল “বারোভাতারির গান”। এই গানটিও আমি গাইনি অথচ আমার নাম ও ছবি এটাতেও জুড়ে দেওয়া হয়েছে!’

ম্যাক্স রহমান নামের এই গায়কের কর্মকাণ্ডকে জোচ্চোরের কাজ বলে অভিহিত করেছেন আসিফ। তিনি ফেসবুকে আরও লিখেছেন, ‘পদ্মা সেতু এবং বিএনপির রোড শো থিম সংয়ের এই গায়ক একই সঙ্গে আওয়ামী লীগ-বিএনপির জয়গান গাইতে সক্ষম। সে নকলও গায়, অশ্লীলও গায়। বিএনপির রোড শোসহ সব প্রোগ্রামে তাকে এখন নিয়মিতই দেখি। আমার কণ্ঠ নকল করা তার নেশা, তাতে অসুবিধা নাই। সমস্যা হচ্ছে আমার ছবি আর নাম ব্যবহার নিয়ে—এটা জোচ্চোরের কাজ।’

নিজেকে আগের তুলনায় শান্ত উল্লেখ করে আসিফ তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আগের তুলনায় আমি এখন যথেষ্ট শান্ত। হুটহাট রেগেও যাই না। আবার আইনগত ব্যবস্থা নেওয়ার মতো সময় আর মানসিকতা নাই। যে আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে, তার বিরুদ্ধেই কোনো অ্যাকশন নিইনি। সমাজে এসব ভাইরাস কালে কালে আসে, পৃষ্ঠপোষকও নিকটজন। ফেসবুকের মতো পাবলিক প্লেসে এই ইস্যুটা তুলে ধরলাম। ভদ্রলোক হয়ে গেছি মানে আমি দুর্বল নই, শুধু কাদায় গিয়ে শুয়োরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে নিজের গায়ে কাদা মাখাতে চাই না। এই ধরনের অসভ্য উপদ্রবগুলো থাকবেই, আমার শ্রোতারা বিভ্রান্ত হবেন না আশা করি। ভালোবাসা অবিরাম…।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সে নকল ও অশ্লীল গায়,বিএনপির রোড শোসহ সব প্রোগ্রামে তাকে নিয়মিতই দেখি-আসিফ

আপডেট সময় : ০২:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩