সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসকসুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময় মাইনর ক্রিকেট লীগে সিলেটের জার্সি উন্মোচন সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে—সিসিক প্রশাসক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪৮১ বোতল মদসহ গ্রেফতার ২ বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক

বিএনপির সাবেক নেতা ও চাকসুর ভিপি নাজিম উদ্দিনের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক: অনলাইন সংস্করন

চট্টগ্রাম থেকে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন এই দলের নাম ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’। দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নাজিম উদ্দিন। মহাসচিব থাকছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে চাকসুর নির্বাচিত জিএস আজিম উদ্দিন। নতুন এই রাজনৈতিক দলে বিএনপির পদবঞ্চিত সাবেক নেতা-কর্মীরাই বেশির ভাগ রয়েছেন বলে নাজিম উদ্দিন দাবি করেছেন।

নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার কথা স্বীকার করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প খুঁজছে। কিছুদিন আগে একজন ভিপি নতুন রাজনৈতিক দল করার পর লোকজন একটু আশান্বিত ছিলেন। কিন্তু নানা কারণে বিতর্কিত হওয়ায় লোকজন এখন নতুন দল খুঁজছে। তাই সাবেক ছাত্রনেতাসহ পরিচ্ছন্ন রাজনীতিবিদদের নিয়ে নতুন দল ঘোষণা করা হচ্ছে। কাল রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নতুন এ রাজনৈতিক দল ঘোষণা করা হবে।

দলের নিবন্ধন নেই। জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করবেন, জানতে চাইলে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা নিবন্ধন নিতে চেষ্টা করব। তবে তা না হলে যেকোনো একটি জোটকে সমর্থন জানাব।আওয়ামী লীগ আর বিএনপির নেতৃত্বাধীন কোনো জোটকে সমর্থন জানাবেন কি না, জানতে চাইলে নাজিম উদ্দিন বলেন, ‘সময়ই বলে দেবে কাকে সমর্থন করব। নিবন্ধন পেলে ৩০০ আসনে প্রার্থী দেব।প্রাথমিকভাবে চট্টগ্রামে সংবাদ সম্মেলনের পর ঢাকায় কনভেনশন হবে নবগঠিত দলটির। সেখানে ১০১ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা করা হবে। কমিটির বেশির ভাগ সদস্য বিএনপির সাবেক নেতা-কর্মী বলে জানালেন দলের চেয়ারম্যান নাজিম উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিন রয়েছেন তাঁর নতুন রাজনৈতিক দলে। আর বেশ কিছু চমক রয়েছে বলে তিনি জানান।

জানতে চাইলে বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান আজ প্রথম আলোকে বলেন, বিএনপির সব নেতা-কর্মী ঐক্যবদ্ধ রয়েছেন। এই মুহূর্তে সবাই সরকার পতনের আন্দোলন করছেন। দল ছেড়ে কেউ যাবেন না।১৯৯০ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয় ছাত্রলীগ থেকে ভিপি পদে নাজিম উদ্দিন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে জিএস পদে আজিম উদ্দিন বিজয়ী হন। পরে নাজিম বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আগের কমিটির সহসভাপতি ছিলেন। বর্তমান আহ্বায়ক কমিটিতে তাঁকে কোনো পদে রাখা হয়নি। পদে না থাকলেও দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে গত ছয় মাস তাঁকে কোনো দলীয় কর্মসূচিতে দেখা যায়নি।

নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য সম্পর্কে দলের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ‘আমরা একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই।বিশেষ করে যুবসমাজকে নিয়ে। সাবেক ছাত্রনেতাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাব।বিশেষ করে বেকারদের কর্মসংস্থানে কাজ করবে নতুন এ দল। ১৯৯০ স্বৈরাচারবিরোধী আন্দোলনে যে ১০ দফা নিয়ে ছাত্রসমাজ কাজ করেছে, তা–ও বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবে নতুন এই দল।’নতুন এই দলের মূলনীতি হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা,সংবিধান সমুন্নত রাখা, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ন রাখা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির সাবেক নেতা ও চাকসুর ভিপি নাজিম উদ্দিনের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩