সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

শান্তি ও স্থিতিশীল সমাজ বিনির্মাণে ইমামদের ভূমিকা অপরিহার্য:সিকৃবি ভিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ডা.মো.জামাল উদ্দিন ভুঞা বলেছেন,শান্তি ও স্থিতিশীল সমাজ বিনির্মাণে ইমামদের ভূমিকা অপরিহার্য।দেশের প্রায় চার লাখ মসজিদের মিম্বর থেকে প্রতি শুক্রবার জুমার বয়ানে শান্তি ও সম্প্রীতির বাণী পৌছে দিচ্ছেন ইমাম ও খতিবরা।ফলে দেশে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা দ্রুত মোকাবেলা করা সম্ভব হচ্ছে।গতকাল সোমবার নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপি সাত জেলার ইমামদের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলাসহ কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচিত একশো ইমাম অংশ নেন।সিকৃবি উপাচার্য আরও বলেন, সরকার ইমামদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর হিসেবে গড়ে তুলছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে ইমামরা দ্বীনি কর্মকান্ডে নেতৃত্বদানের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক মো. মহিউদ্দিন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ডেপুটি ডাইরেক্টর ড. সালাহ উদ্দিন আহমদ।সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফসল ইসলামিক ফাউন্ডেশন।এখান থেকে যুগোপযোগী প্রশিক্ষণ নিয়ে ইমামরা সন্ত্রাস-জঙ্গিবাদ,যৌতুক, নিরক্ষরতা এবং শিশু ও মাতৃমৃত্যুহার কমাতে অসামান্য ভূমিকা রাখছেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নানাভাবে জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতাউর রহমান।সঙ্গীত পরিবেশন করেন মাহমুদুল হাসান ফারুক।প্রশিক্ষণার্থী ইমামদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক ও কারী মাওলানা ফয়েজ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শান্তি ও স্থিতিশীল সমাজ বিনির্মাণে ইমামদের ভূমিকা অপরিহার্য:সিকৃবি ভিসি

আপডেট সময় : ০৬:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩