সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সিলেট- শিলচর উৎসবের সমাপ্তি ঘোষণা করলেন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১৩৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

সিলেট-শিলচর উৎসবের ২য় রাউন্ডের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি শনিবার ৭ অক্টোবর সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ ও ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেনদুই দিনব্যাপী আয়োজিত সিলেট-শিলচর উৎসবে বক্তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক সুদূঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের সংসদ সদস্য পঙ্কজ নাথের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মণ ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। ইন্ডিয়া ফাউন্ডেশনের ফেলো রামি নিরঞ্জন দেসাই ধন্যবাদ বক্তব্য প্রদান করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ৬ অক্টোবর সিলেট-শিলচর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই উৎসবের লক্ষ্য হল সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে যোগাযোগকে উন্নীত করা যা সিলেট এবং শিলচর শহরকে সংযুক্ত করে। উল্লেখ্য সিলেট-শিলচর উৎসবের প্রথম সংস্করণ ০২-০৪ ডিসেম্বর ২০২২ তারিখে আসামের শিলচরে অনুষ্ঠিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট- শিলচর উৎসবের সমাপ্তি ঘোষণা করলেন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩