সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সাংবাদিকদের সুবিধা দিতে বললেন-প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:অনলাইন সংস্করণ

সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সার্ভিস দেয়,তাদের সুযোগ সুবিধার বিষয়টিও দেখতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে সাংবাদিকদের বেতন ভাতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানান দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা-তো ওয়েজবোর্ড দিয়েছি। বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব ওয়েজবোর্ড কার্যকর করা। বেসরকারি টেলিভিশনের মালিকদের বলবো, খালি টাকা কামালে হবে না। যারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সার্ভিস দেয়, তাদের সুযোগ সুবিধার বিষয়টিও দেখতে হবে।তিনি বলেন,টেলিভিশন-রেডিও বেসরকারিভাবে উন্মুক্ত করে দিয়েছি। যার কারণে অনেকে কাজের সুযোগ পেয়েছে।

অনেকে এটা সাহসও করেনি। আমাকেও বলেছে, আপনার বিরুদ্ধেই বলবে। আমি বলেছি, বললে বলবে। আমি খারাপ করলে বলবে।জাতীয় সংসদে দলীয় প্রার্থীদের মনোনয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা বেশি, মানুষের সঙ্গে কারা কাজ করেছে, কারা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে, মনোনয়নে আমরা সে বিষয়টি মাথায় রাখি।সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকদের সুবিধা দিতে বললেন-প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩