সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

মন্ত্রিপরিষদ সচিব পদে আরও এক বছর থাকছেন মাহবুব হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:অনলাইন সংস্করণ

মন্ত্রিপরিষদ সচিব পদে আরও এক বছর থাকছেন মো. মাহবুব হোসেন। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনকে তার অবসরোত্তর ছুটি এবং এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

চলতি বছরের ৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান মো. মাহবুব হোসেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে এক বছর দায়িত্ব পালন করেন।তার আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন এই কর্মকর্তা।বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের এই কর্মকর্তা ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সিভিল সার্ভিসে যোগদান করেন। চাকরি জীবনের বিভিন্ন সময় বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী/সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মন্ত্রিপরিষদ সচিব পদে আরও এক বছর থাকছেন মাহবুব হোসেন

আপডেট সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩