সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব,বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

সৌদি আরব যাচ্ছিলেন ভিক্ষা করতে।এ জন্য কৌশল করে নিয়েছিলেন ওমরাহ পালনের ভিসা। কিন্তু শেষ রক্ষা হয়নি, সৌদি আরব পৌঁছার আগে বিমানবন্দরেই ধরা পড়েন ১৬ ভিক্ষুক। নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে— পাকিস্তানের মুলতান বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানি ভিক্ষুকদের বিষয়ে দেশটিকে সতর্ক করেছে সৌদি সরকার। তার মধ্যেই এমন ঘটনা ঘটল।  

করাচিভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, বিমানে চেপে বসার পর একদম শেষ মুহূর্তে ওই ব্যক্তিদের নামিয়ে আনা হয়।খবরে বলা হয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ওমরাহ পালনের নামে সৌদিতে ভিক্ষা করতে যাওয়া ওই চক্রের সন্ধান পায়। দুই দিন আগে এই গ্রেফতারের ঘটনাটি ঘটে। গ্রেফতারদের মধ্যে এক শিশু ও ১১ নারী রয়েছেন।গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভিক্ষাবৃত্তি করার জন্য তারা সৌদি আরব যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। তারা আরও জানান, তাদের সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা যে ট্রাভেল এজেন্সির লোকজন করে দিয়েছে, তাদের ভিক্ষা করে পাওয়া অর্থের অর্ধেক দেওয়ার চুক্তি হয়েছে।ওমরাহ ভিসার মেয়াদ শেষ হলেই তারা দেশে ফিরে আসতেন বলেও জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব,বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক

আপডেট সময় : ০৯:২০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩