সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সিলেট ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট জৈন্তাপুরে নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তা সিলেটের ৩ কর্মকর্তা বদলি, একই সঙ্গে পদায়ন নয়াবাজার মণিপুরী পাড়ায় মতবিনিময় সভায় সিসিক প্রশাসক সিলেট ঐতিহাসিক শাহী ঈদগাহ উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ

শিশুদের উন্নত মন-মানসিকতায় গড়ে তোলা অপরিহার্য -জেলা প্রশাসক শেখ রাসেল হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, প্রবীণরা আমাদের সিনিয়র সিটিজেন।প্রবীণের বুদ্ধি নবীনের শক্তির সমন্বয়ে সমাজ এগিয়ে যায়। এজন্য পারিবারিক শিক্ষায় আমাদের সন্তানদের উন্নত মন-মানসিকতায় গড়ে তোলা অপরিহার্য। যেন নবীণ-প্রবীণের অংশগ্রহণে সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠে।তিনি গতকাল রোববার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট এর সহ সভাপতি সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, সিলেটের সিভিল সার্জন মনিসর চৌধুরী।

সিলেট সমাজসেবা অফিসার মোহাম্মদ লুৎফুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্রকোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা বশিরুল আমিন। পবিত্র গীতা পাঠ করেন সিলেট প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (অব:) আবু সিদ্দিকুর রহমান,সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দৈনিক পূণ্যভূমি সম্পাদক আবু তালেব মুরাদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশুদের উন্নত মন-মানসিকতায় গড়ে তোলা অপরিহার্য -জেলা প্রশাসক শেখ রাসেল হাসান

আপডেট সময় : ০৬:৩৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩