সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ​মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের​ শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার সাংবাদিকের কলার ধরে ঘুষি-লাথি, অভিযুক্ত জামায়াত কর্মীরা– এসএমপির ডিবির অভিযান, চোরাইকৃত ৫ সিএনজিসহ গ্রেফতার ২ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা,‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব’: কয়েস লোদী মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সিলেটে বনফুলের সামনে থেকে আটক সুহের সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে হ ত্যা র হুমকি বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস ​সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি​- নগরভবনে মতবিনিময় সভা

ক্রিমিয়ায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইউক্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক:অনলাইন সংস্করণ

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় বিধ্বংসী হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট যখন ইউরোপ ও আমেরিকা থেকে দূর পাল্লার অস্ত্র ও অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন ঠিক তখনই এমন হামলা চালানোর খবর এলো।কিয়েভ এবং পশ্চিমা সূত্রগুলোর দাবি, ইউক্রেনীয় সেনারা দক্ষিণ ফ্রন্টে রাশিয়ান প্রতিরক্ষার শক্তিশালী লাইন গুড়িয়ে দিয়েছে। কিয়েভের এই সাফল্য টোকমাক এবং মেলিটোপোল শহরের দিকে তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারে বলা ধারণা করা হচ্ছে।

স্যাটেলাইট ছবিতে দখা যায়, ড্রোন হামলায় ২০ সেপ্টেম্বর সেভাস্তোপলের ফ্লিট বেস থেকে ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পূর্বে ভার্খনোসাডোভে ব্ল্যাক সি ফ্লিটের যোগাযোগ কমান্ড সেন্টারের অর্ধেক ধ্বংস হয়ে গেছে।এর একদিন পর ২১ সেপ্টেম্বর ইউক্রেন হামলা চালায় সাকি বিমানঘাঁটিতে।এখানে এর আগেও একবার হামলা চালিয়েছিল কিয়েভ বাহিনী।

ইউক্রেনীয় সম্প্রচারকারী সাসপিলন বলছে, এই হামলার ফলে ‘গুরুতর ক্ষতি’ হয়েছে। কারণ এই বিমানঘাঁটিতে সু-২৪ প সু-৩০ সহ ১২টি রুশ যুদ্ধবিমান মোতায়েন ছিল।সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় ২২ সেপ্টেম্বর। ব্ল্যাক সি ফ্লিট কমান্ড হেডকোয়ার্টারে আঘাত হানে ইউক্রেনের সেনারা। এই হামলায় ফ্লিট কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভসহ ৩৪ রুশ কর্মকর্তা  নিহত হয়েছে বলে দাবি ইউক্রেনের।বলা হচ্ছে, আরও ১০৫ জন এ ঘটনায় আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্রিমিয়ায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইউক্রেন

আপডেট সময় : ০৪:৪১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩