সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বড় ধাক্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:অনলাইন সংস্করণ

সম্পত্তির দাম বাড়ানো মামলায় বড় ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিউইয়র্কে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে ট্রাম্পের। ব্যাংকে এবং বিমায় নিজের সম্পত্তির দাম বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প।মূলত ব্যাংক ঋণ সুবিধা পাওয়ার জন্য এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।মঙ্গলবার ৩৫ পাতার মন্তব্যে নিউইয়র্ক আদালতের বিচারক আর্থার এনগোরোন জানিয়েছেন, ট্রাম্পের কাগজপত্রে জালিয়াতি আছে। তিনি বলেছেন, ‘নিজের ব্যবসার জন্য ট্রাম্প যে কাগজপত্র তৈরি করেছেন, তাতে স্পষ্ট গণ্ডগোল আছে।’ এখানেই শেষ নয়। তার বক্তব্য, ভাড়ার জন্য রেগুলেটেড অ্যাপার্টমেন্ট এবং আনরেগুলেটেড অ্যাপার্টমেন্টের মূল্য এক। সংরক্ষিত জমি এবং অসংরক্ষিত জমির মূল্য এক। 

বিচারকের ভাষায়,এ কেবল আরব্য রজনীতেই সম্ভব, বাস্তব জগতে নয়।নিউইয়র্কের আদালতে এ বিষয়ে মামলা দায়ের হয়েছিল। আদালত জানিয়েছেন,মামলাটি শোনা হবে।অর্থাৎ মামলাটি নিয়েছেন আদালত।এই মামলায় দোষী প্রমাণিত হলে নিউইয়র্কে ব্যবসা করার অধিকার হারাতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।২০২২ সালে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল।আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।তাতে বলা হয়েছিল,ব্যাংকে এবং বিমা সংস্থাকে ট্রাম্প নিজের সম্পত্তির যে হিসাব দিয়েছেন,তাতে তার মূল্য অন্তত ২.২৩ বিলিয়ন ডলার বেশি দেখানো হয়েছে।লোন পেতে সুবিধা হবে বলেই এভাবে নিজের সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প,যা বেআইনি।আগামী সপ্তাহে দোষী প্রমাণিত হলে ট্রাম্পের বেশ কিছু ব্যবসার লাইসেন্স বাতিল হতে পারে।নিউইয়র্ক থেকে তাকে ব্যবসা গোটাতে হতে পারে। তবে এই মামলার জন্য আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বড় ধাক্কা

আপডেট সময় : ০৫:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩