ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

মিথ্যা চেকের মামলা: বাদীকে ৩০ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

মিথ্যা চেক ডিজঅনারের মামলা করে নিয়োগ প্রতিষ্ঠানের মালিককে হয়রানি ও সাজা খাটানোর ঘটনায় জাহাঙ্গীর আলম ইউনুছ নামে এক ব্যক্তিকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে ইউনুছের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার একেএম ফকরুল ইসলাম। আসামি একেএম গোলাম ফারুকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লুৎফর রহমান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শামীমা সুলতানা ও শারমীন আক্তার। 

লুৎফর রহমান বলেন, চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী একেএম গোলাম ফারুকের কর্মচারী জাহাঙ্গীর আলম ইউনুছ ২টি চেক চুরি করে ২০১১ সালে চাকরি ছেড়ে দেন। পরে ইউনুছ সাবেক মালিক গোলাম ফারুকের বিরুদ্ধে ২০১১ সালের ১৬ নভেম্বর ১০ লাখ ৮ হাজার টাকার চেক ডিজঅনারের প্রথম মামলা করেন। মামলা চলাকালে ২০১৩ সালে তিনি ২০ লাখ টাকার চেক ডিজঅনারের আরেকটি মামলা করেন। 

২০১১ সালে করা ১ম মামলায় আসামি একেএম গোলাম ফারুকের সাজা হয় এবং ২০১৩ সালে করা ২য় মামলায় আসামি খালাস পান। খালাস আদেশের বিরুদ্ধে ২০১৮ সালে ইউনুছ হাইকোর্টে ফৌজদারি আপিল করেন। অন্যদিকে সাজার আদেশের বিরুদ্ধে আসামি গোলাম ফারুক প্রথমে চট্টগ্রামে আপিল করেন এবং পরে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আপিল করেন।দুই মামলা একই সঙ্গে শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট উভয় মামলায় আসামি গোলাম ফারুককে খালাস দেন এবং মিথ্যা মামলা করে সাবেক মালিককে হয়রানি করার জন্য ইউনুছকে ৩০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিথ্যা চেকের মামলা: বাদীকে ৩০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩