সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ​মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের​ শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার সাংবাদিকের কলার ধরে ঘুষি-লাথি, অভিযুক্ত জামায়াত কর্মীরা– এসএমপির ডিবির অভিযান, চোরাইকৃত ৫ সিএনজিসহ গ্রেফতার ২ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা,‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব’: কয়েস লোদী মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সিলেটে বনফুলের সামনে থেকে আটক সুহের সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে হ ত্যা র হুমকি বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস ​সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি​- নগরভবনে মতবিনিময় সভা

সিলেটসহ ৪ সিটি নির্বাচনে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিলে ব্যবস্থার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : সিলেটসহ চার সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মনোনয়পত্র দাখিলের সময়ে কোনো প্রার্থী যাতে শোডাউন বা মিছিল না করে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগামী ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। আগামী ১৬ মে খুলনা ও বরিশাল এবং ২৩ মে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে। ওই দিনটি সামনে রেখে ইসি এ চিঠি দিল।এর আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে একই ধরনের চিঠি দিয়েছিল ইসি। তবুও আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেন। ওই ঘটনায় তার কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন। একইসঙ্গে নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ সচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির মহাসচিবকেও চিঠি দেয় ইসি।
চার সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়ে কোনো কোনো প্রার্থীর মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা বা শোডাউন করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।এ বিষয়ে আচরণ বিধিমালার ১১ ও ১৩ এর বিধান উল্লেখ করে বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়ে পাঁচজনের বেশি সমর্থক নিয়ে যাওয়া যাবে না। নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না। এছাড়া কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যানবাহন নিয়ে মিছিল বা শোডাউন করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটসহ ৪ সিটি নির্বাচনে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিলে ব্যবস্থার নির্দেশ

আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩