সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

কমলাপুরে ভিড়,মানুষ ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বাড়ি ফিরছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,

ঈদযাত্রার শেষদিন আজ শুক্রবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এ সময় সব বাধা উপেক্ষা করে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ট্রেনের ছাদে উঠে যায় ঘরমুখো মানুষ।কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, এদিন টিকিট থাকা সাপেক্ষ যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। আর যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি,তারা ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করছেন।

যদিও স্ট্যান্ডিং টিকিট নির্দিষ্ট হওয়ায় অনেকেই সংগ্রহ করতে পারছেন না। ফলে তাদের অন্য কোনো বাহনে তাদের নিজ নিজ গ্রামে ফিরতে হবে।অন্যদিকে যাত্রীর নিরাপত্তায় র‌্যাব-পুলিশের সঙ্গে রয়েছেন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, শেষদিন হওয়ায় আজ যাত্রীর চাপ বেশি।তবে শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই স্টেশনে প্রবেশ করছেন।ট্রেন সময়মতো ছেড়ে যাওয়ায় সবাই খুশি বলেও জানান তিনি।উল্লেখ্য, এবার ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনলাইন মাধ্যমে ৭ এপ্রিল থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কমলাপুরে ভিড়,মানুষ ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বাড়ি ফিরছে

আপডেট সময় : ০৪:০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩