সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

বিকাল ৪টায় ছাড়তে হবে রমনা বটমূল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক,

পহেলা বৈশাখ উদযাপন শেষে বিকাল ৪টায় রমনা পার্ক ত্যাগ করার অনুরোধ জনিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।রমনার বটমূলে ব্যাগ নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার দুপুরে বাংলা নববর্ষ-১৪৩০ বরণ উপলক্ষে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।তিনি বলেন,আমরা আশা করব,আগামীকাল সকাল ৬টা থেকে অনুষ্ঠান উপভোগ করতে পারব।যেহেতু রোজা,তাই অনুরোধ করব বিকাল ৪টার পরে রমনা পার্ক সবাই ছেড়ে দেন,ইফতারের উদ্দেশ্যে যার যার গন্তব্যে ফেরত যান।বিকাল ৪টার পরে দর্শনার্থীদের আর প্রবেশাধিকার দেওয়া হবে না।তার আগে যারা প্রবেশ করবেন বিকাল ৪টায় তারা বেরিয়ে যাবেন।

ডিএমপি কমিশনার বলেন,এবারের পহেলা বৈশাখ যেন ঢাকাবাসীসহ সব বাঙালি উৎসবমুখরভাবে পালন করতে পারে সেজন্য ঢাকা মহানগর পুলিশ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেছে। রমনা,ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, রবীন্দ্রসরোবর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক প্রায় ২৭০০ পুলিশ কাজ করছে।খন্দকার গোলাম ফারুক আরও বলেন,পহেলা বৈশাখে অনেক সময় দেখা যায় উঠতি বয়সী ছেলেরা ভুভুজেলাসহ বিভিন্নভাবে উচ্চ শব্দ করে নগরবাসীর দুর্ভোগ সৃষ্টি করে। এ ধরনের শব্দ না করার জন্য সবাইকে অনুরোধ করছি।ব্যাগ নিয়ে কেউ রমনা পার্কে প্রবেশ করতে পারবেন না।প্রত্যকের চেক-ইন করা হবে।তাই বাড়তি কোনো কিছু নিয়ে রমনায় আসবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিকাল ৪টায় ছাড়তে হবে রমনা বটমূল

আপডেট সময় : ১০:২৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩