সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান হবিগঞ্জ বহুলায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার বাংলাদেশসহ ৬০ দেশের বি’রুদ্ধে ব্যবস্থা নিতে চায় যু’ক্তরাষ্ট্র সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন- আরিফ জরুরী মুহুর্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ- এমপি লুনা সিলেট বিভিন্ন অপরাধে অপরাধে গ্রেফতার ৬২, ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বিয়ানীবাজারে শিশুকে বলাৎকার অভিযোগে আটক ১ সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল- মন্ত্রী আরিফ

টানা ৫ বলে ছক্কা মারা রিঙ্কুকে গান গাইতে বললেন শাহরুখ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সকে জেতালেন অবিশ্বাস্যভাবে। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রবল চাপের মুখে শেষ পাঁচ বলে পর পর ছক্কা মেরে দুরন্ত জয় এনে দিয়েছেন দলকে।সবাই যখন রিঙ্কুর ব্যাটিংয়ে সন্মোহিত, তখন চুপ শাহরুখ খান। ম্যাচের পর ক্রিকেটারদের অভিনন্দন জানাতে নাইটদের সাজঘরে গিয়েছিলেন শাহরুখ।

প্রায় সবার সঙ্গেই আলাদা করে কথা বলেছিলেন কেকেআর কর্ণধার। সেই সময় রিঙ্কুকে মজার ছলে গান গাইতে বলেছিলেন শাহরুখ।বলিউড বাদশার অনুরোধ শুনে রিঙ্কু জানিয়েছিলেন, তিনি গান গাইতে পারেন না, কেবল ব্যাট চালাতে পারেন।রশিদ খানের হ্যাটট্রিকে ম্যাচ থেকে কার্যত ছিটকেই গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যশ দয়ালের করা শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ২৯ রান।

প্রথম বলে উমেশ যাদবের সিঙ্গেলের পর টানা পাঁচ বলে ছক্কা হাঁকিয়ে কলকাতাকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন রিঙ্কু সিং। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোমাঞ্চকর রান তাড়ায় স্বাগতিক গুজরাট টাইটান্সকে তিন উইকেটে হারিয়েছে কলকাতা।এবারের আইপিএলে তিন ম্যাচে এটি গুজরাটের প্রথম হার ও কলকাতার দ্বিতীয় জয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে সাই সুদর্শন (৩৮ বলে ৫৩) ও বিজয় শঙ্করের (২৪ বলে ৬৩*) ঝড়ো ফিফটিতে চার উইকেটে ২০৪ রানের বড় সংগ্রহই গড়েছিল হার্দিক পান্ডিয়াবিহীন গুজরাট।

জবাবে শুরুটা ভালো না হলেও ভেঙ্কুটেশ আয়ারের ৪০ বলে ৮৩ রানের টর্নেড ইনিংসে ঘুরে দাঁড়ায় কলকাতা। অধিনায়ক নিতিশ রানা ২৯ বলে করেন ৪৫ রান।কিন্তু ১৬তম ওভারে ভেঙ্কটেশ-ঝড় থামার পর ১৭তম ওভারের প্রথম তিন বলে আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও শার্দুল ঠাকুরকে ফিরিয়ে ম্যাচের মোড় প্রায় ঘুরিয়েই দিয়েছিলেন রশিদ খান।আইপিএলে আফগান স্পিনারের প্রথম হ্যাটট্রিক এটি। টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি চারটি হ্যাটট্রিকের রেকর্ডও গড়লেন রশিদ। কিন্তু শেষ ওভারে টানা পাঁচ ছক্কায় পাশার দান উলটে দেন কলকাতার অবিশ্বাস্য জয়ের নায়ক রিঙ্কু সিং (২১ বলে ৪৮*)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টানা ৫ বলে ছক্কা মারা রিঙ্কুকে গান গাইতে বললেন শাহরুখ!

আপডেট সময় : ০৪:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩